সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকায় আসছেন আইসিসির প্রধান প্রসিকিউটর

প্রতিনিধি: / ২৩৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

চলতি বছরের শেষে ঢাকা সফরে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ. এ. খান। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতে তিনি এ কথা জানান। 

বৈঠকে করিম এ এ খান ২০১৯ সালে আইসিসির শুরু করা রোহিঙ্গা বিতাড়ন তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্বন্ধে ড. ইউনূসকে অবহিত করেন। এ সময় বছরের শেষের দিকে বাংলাদেশ সফরের কথা জানান তিনি।

গত বুধবার জাতিসংঘ সদর দপ্তরে একটি বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বৈঠকে এই তিন দফার প্রস্তাবের প্রশংসা করেন করিম খান। সেই বৈঠকে আইসিসির প্রধান প্রসিকিউটরও বক্তব্য রাখেন।
ড. ইউনূসের প্রস্তাব ছিল পরিস্থিতি পর্যালোচনা এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ প্রধানের উদ্যোগে একটি জরুরি সম্মেলন আহ্বান, রোহিঙ্গা মানবিক সংকটের জন্য যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনাকে পুনরুজ্জীবিত করা এবং ২০১৭ সালে রাখাইনে সংঘটিত গণহত্যার অপরাধের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ।

করিম খান বলেন, এই তিনটি প্রস্তাব নিখুঁত।

এ সময় ড. ইউনুস গণহত্যার অপরাধীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়েরের প্রক্রিয়া সম্পর্কেও জিজ্ঞাসা করেন। এই আন্দোলনে কমপক্ষে ৭০০ জন নিহত এবং ২০ হাজার জনেরও বেশি আহত হন।

করিম খান জানান, বাংলাদেশ অবশ্যই হেগ-ভিত্তিক আদালতে অভিযোগ দায়ের করতে পারে। অবশ্য এর জন্য নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে।


এই বিভাগের আরো খবর