সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার গোপন অস্ত্র প্রকল্প চীনে !

প্রতিনিধি: / ২১১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য চীনে গোপনে অস্ত্র প্রকল্প চালু করেছে রাশিয়া। এই প্রকল্পে দূরপাল্লার আক্রমণের জন্য ড্রোন তৈরি করা হচ্ছে। ইউরোপীয় গোয়েন্দার দুইটি সূত্র এবং নথি পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, রুশ মালিকাধীন অস্ত্র কোম্পানি আলমাজ-আন্তের সহায়ক সংস্থা আইইএমজেড কুপোল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনে গারপিয়া-৩ নামের একটি নতুন মডেলের ড্রোন তৈরি করে পরীক্ষা করেছে। চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কুপোলের কাজের রূপরেখা দিয়ে পাঠানো প্রতিবেদনে একথা বলা হয়েছে। কুপোল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে, তারা চীনের একটি কারখানায় জি৩-সহ অন্যান্য ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। এসব ড্রোন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ ব্যবহার করা যেতে পারে। ইউক্রেনের যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান হিসেবে বলে আসছে রাশিয়া। এদিকে চীনে রাশিয়ার অস্ত্র প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর একজন মুখপাত্র। তিনি বলেছেন, ন্যাটো তাদের মিত্রদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করছে। এ ছাড়া হোয়াইট হাউজ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও রয়টার্সের এই রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।


এই বিভাগের আরো খবর