সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নোবেল আগের রূপে ফিরছেন

প্রতিনিধি: / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে নিয়ে ছিল ব্যাপক সমালোচনা। সামাজিক মাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে ‘মাদকাসক্ত’ তকমা পেয়ে যান একসময়ের জনপ্রিয় গায়ক। তবে তিনি যে এক আসক্তিতে ছিলেন, তা বলা বাহুল্য। তার অনুরাগীদের প্রার্থনা ছিল শুধু তার সুস্থতা কামনায়। কারণ নোবেল সুস্থ হয়ে ফিরে এলেই আবার শোনা যাবে তার সেই ঝাঁঝালো স্বরের গান। দীর্ঘদিন বাদে স¤প্রতি একের পর এক সাক্ষাৎকারে সামনে আসছেন নোবেল। অনুরাগীদেরও তাকে নিয়ে আকাক্সক্ষা কম নয়। এখনও আশা করেন, নোবেলের মতিগতি কি ঠিক হয়েছে; নাকি আগের মতোই আছে? তবে অনুরাগীদের সেই সংকোচ অবশেষে কাটতে চলেছে। নোবেল ফিরে আসছেন সেই আগের রূপ-গুণেই! এক সাক্ষাৎকারে এমনটিই জানালেন এই শিল্পী। নোবেল অবশেষে তার ভুল ত্রæটিগুলো বুঝতে পেরেছেন। শুধরে নিয়েছেন নিজেকে। স্বীকার করলেন, আসক্তি নামের একটি বিষয়ের সঙ্গে খারাপ সময় কেটেছে তার। নিজেকে শোধরাতে কাটাতে হয়েছে রিহ্যাবেও। নোবেলের কথায়, ‘একটা আসক্তিতে পড়ে যাই। আমার সম্মতি সাপেক্ষেই আমি রিহ্যাবে কাটিয়েছি। এখন আমি এগুলো থেকে বিরত আছি, সম্পূর্ণরূপে বিরত। সেই জগতে আমার আর ফিরে যাওয়ারও ইচ্ছে নেই। এখানে কাউকে দোষারোপ করার কিছু নেই, সবকিছুর জন্য আমিই দায়ী।’ খানিকটা ভীত স্বরে নোবেল বলেন, ‘অনেকের থেকে দূরে সরে যাওয়ায় একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আমার কিছু কার্যকলাপ, সেসব ভুল ছিল। সবমিলিয়ে আমার আচার-আচরণ একটু অন্যরকম হয়ে গিয়েছিল। ইন্ডাস্ট্রিতে যারা মূলত আমাকে দিয়ে কাজ করাবেন, তাদের সঙ্গেও আমার একটা দূরত্ব তৈরি হয়, ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। এর ফলেই আমি ‘গায়েব’ হয়ে যাই আরকি।’ এই সংগীতশিল্পী বলেন, ‘মানুষের আমার কাছে যা প্রত্যাশা করেছিল, আমি সে অনুযায়ী চলতে পারিনি। আমার প্রফেশন গান গাওয়া, গান থেকেই মানুষ আমাকে চিনেছে। তবে আমার যে ভুলভ্রান্তি গুলো ছিল, যেমন কিছু উদ্ভট কথাবার্তা এসব থেকে নিজেকে বিরত থাকি, তাহলে আমার চলার পথটা আরও সহজ হবে।’ রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে দুই বাংলায় জনপ্রিয়তা পান সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। এরপর মৌলিক কিছু গান নিয়েও হাজির হন তিনি। যা তার জনপ্রিয়তার পরিমাণ আরও বাড়িয়ে দেয়। বর্তমানে নোবেলের হাতে কিছু গান ও সিনেমা রয়েছে, যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে। এর মধ্যে একটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। পর্দায় খলনায়ক চরিত্র নিয়েই ফিরতে চান এই গায়ক।


এই বিভাগের আরো খবর