সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হিজবুল্লাহর মোসাদের কার্যালয়ে রকেট হামলার দাবি

প্রতিনিধি: / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কার্যালয়ে রকেট হামলা চালোনোর দাবি করেছে হিজবুল্লাহ। বুধবার ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী এই আক্রমণ করেছে। লেবাননে চালানো ইসরায়েলি বিমান হামলায় দলটির কমান্ডারের হত্যাসহ দেশব্যাপী পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের জন্য মোসাদকে দায়ী করেছে সংগঠনটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে উৎক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র শণাক্ত করে তা বিধ্বস্ত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিবে এই ঘটনায় সতর্ক সংকেত জারি করা হয়। হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নেতানিয়া শহরসহ ইসরায়েলের মধ্যাঞ্চলেও সতর্ক সংকেত জারি করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, সিরীয় অঞ্চল থেকে তাদের সীমানায় অনুপ্রবেশকারী একটি ড্রোন ধ্বংস করেছে তাদের যুদ্ধবিমান। বিগত কয়েকদিনে ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে প্রায় এক বছর ধরে চলা লেবানন ও ইসরায়েলি সীমান্তের উত্তেজনা তীব্রতর হচ্ছে। এদিকে, চলতি সপ্তাহে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় একাধিক হিজবুল্লাহ নেতার মৃত্যু ও লেবাননের অভ্যন্তরে কয়েকশ’ লক্ষ্যবস্তু বিধ্বস্ত হয়েছে।


এই বিভাগের আরো খবর