সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েল ২৪ ঘণ্টায় গাজায় ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে

প্রতিনিধি: / ২৫০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : গাজায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। প্রায় প্রতিদিনই অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। রাফার উত্তরাঞ্চলে একটি বাড়িতে বোমা হামলার ঘটনায় এক নারী এবং তার পাঁচ সন্তান নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার। এদিকে নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলার ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এ ছাড়া গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ার একটি বাড়িতে বিমান হামলার ঘটনায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। বেইত লাহিয়ায় সামরিক অভিযান চালিয়ে বিশাল এলাকার কৃষি জমি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে আংশিক সেনা প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে কাতারের আমির জানিয়েছেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বিভিন্ন দেশের নেতারা গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। প্রায় ১১ মাস ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। গাজা যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৪১ হাজার ৪৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯৫ হাজার ৯২১ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। সেখানে সংঘাত বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।


এই বিভাগের আরো খবর