সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুপ্রিম কোর্টে সেবাগ্রহণে বাধা পেলে ফোন করতে হেল্পলাইন চালু

প্রতিনিধি: / ৩০০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে বাধা পেলে কিংবা যেকোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে সরাসরি মোবাইল ফোনে সুপ্রিম কোর্টকে জানাতে পারবেন। এছাড়াও সুপ্রিম কোর্টে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন। এ জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো.শফিকুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টে আগত কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে যেকোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বা সেবা গ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে ওই সেবাগ্রহীতাকে সহায়তা করার জন্য বুধবার থেকে সুপ্রিম কোর্টে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। সেবাগ্রহীতারা +৮৮ ০১৩১৬১৫৪২১৬ এই নাম্বারে যোগাযোগ করে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবা গ্রহণে সম্মুখীন যে কোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এই হেল্পলাইন পরিচালনা করবেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য দেবেন। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকবে। গত ১৮ সেপ্টেম্বর গতকাল বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টে কর্মরত সহকারী রেজিস্ট্রার হতে তদূর্ধ্ব পদমর্যাদার সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বিচারপ্রার্থী জনগণের জন্য সেবা সহজীকরণসহ পেশাগত কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ১২ দফা নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখা প্রদত্ত সেবাসমূহ নিশ্চিতকরণ ও সেবা সহজীকরণের লক্ষ্যে হেল্পলাইন চালুর এই উদ্যোগ নেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর