সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বদলে গেছে দীপিকার জীবন মা হওয়ার পর

প্রতিনিধি: / ১৯৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: বলিউড দম্পতি দীপিকা পাডুকোন- রণবীর সিংয়ের প্রথম সন্তানের জন্ম হয়েছে চলতি মাসের ৮ সেপ্টেম্বর। মা হওয়ার পর দীপিকার জীবন অনেকটাই বদলে গেছে। স¤প্রতি অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম রিলস রি-শেয়ার করে সেকথাই জানান দিয়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীপিকার ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায় পর্দা থেকে সরে যাচ্ছেন এক ব্যক্তি। আর একজন নারী ঘুম থেকে জেগে উঠছেন, রান্নাঘরের দিকে যাচ্ছেন, খাবার ঠিক করছেন, তার প্লেটের দিকে তাকিয়ে আছেন এবং তারপরে ডাইনিং টেবিলে বিশৃঙ্খলভাবে খাওয়ার চেষ্টা করছেন। প্রথম কামড় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘুমে অচৈতন্যর মতো অবস্থা। রিলটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘বড়রা যদি নবজাতকের মতো খেত’। ভিডিওতে নবজাতকের মতোই মুখ খুলে রাখা, যেভাবে বাচ্চারা মাতৃদুগ্ধের জন্য মাকে খোঁজ করতে থাকে। দেখে মনে হচ্ছে দীপিকাও ভিডিওটির সঙ্গে নিজেকে রিলেট করতে পারছেন, আর পাঁচটা নতুন মায়ের মতোই। তার এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

 


এই বিভাগের আরো খবর