সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোদি-জেলেনস্কি বৈঠক যুক্তরাষ্ট্রে

প্রতিনিধি: / ২১৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: নিউ ইয়র্কে গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাসখানেকের মধ্যে এটা ছিল দুই নেতার দ্বিতীয় বৈঠক। এর আগে গত ২৩ অগাস্ট মোদি ইউক্রেনে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো মজবুত হওয়ায় দুই নেতাই সন্তোষ প্রকাশ করেছেন। ইউক্রেনের পরিস্থিতি এবং কিভাবে শান্তির পথে এগোনো যাবে, তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘ভারত এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়। ভারত ক‚টনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। ভারত চায়, সংশ্লিষ্ট সব পক্ষ যেন আলোচনায় বসে সমাধানের চেষ্টা করে। এই বিরোধের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।’ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন মাসের মধ্যে মোদি ও জেলেনস্কি তিনবার বৈঠক করলেন। দুইজনই জানিয়েছেন, তারা যোগাযোগ রেখে চলবেন। সেখানে বলা হয়েছে, ‘ভারত শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান চায়। গত জুন মাসে সুইজারল্যান্ডে ইউক্রেন নিয়ে শান্তি বৈঠকেও ভারত এই কথা জানিয়েছিল।’ ইউক্রেন ভারতের এই অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছে, ‘পরবর্তী শান্তি সম্মেলনে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের যোগ দেওয়াটা জরুরি।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদি বলেছেন, তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শান্তিপ্রয়াস চান। দ্রæত শান্তি ফেরানো দরকার। ভারত শান্তি ফেরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবে।’


এই বিভাগের আরো খবর