সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মুহাম্মদ আসিম মালিক পাকিস্তানে নতুন গোয়েন্দাপ্রধান

প্রতিনিধি: / ২৩৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন মহাপরিচালক হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে নিয়োগ দিয়েছে। দেশটির নিরাপত্তা সূত্র ও স্থানীয় টেলিভিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২১ সালের পর এই প্রথম দেশটির গুরুত্বপূর্ণ এই পদে পরিবর্তন এলো। অবশ্য পাকিস্তানি আইএসপিআরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আইএসআইয়ের ভ‚মিকা নিয়ে ব্যাপক তদন্তের মুখে এই পরিবর্তন আনা হয়েছে। দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনৈতিকভাবে সমর্থন করার অভিযোগে একজন সাবেক আইএসআইপ্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরান অভিযোগ করেন, বর্তমান আইএসআইপ্রধান নাভিদ আঞ্জুমের অধীন সংস্থাটিকে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সূত্র : রয়টার্স, জিও নিউজ


এই বিভাগের আরো খবর