সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাফার গান ফিফার অফিশিয়াল পেজে স্থান পেলো

প্রতিনিধি: / ২২৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: কয়েক দিন আগেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল ফেসবুক পেজের রিলে স্থান পেয়েছিল জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ‘যাদুর শহর’ গানটি। এবার সেই পেজে স্থান পেল আরেক জনপ্রিয় শিল্পী রাইফ আল হাসান রাফার গাওয়া ‘আমি আকাশ পাঠাব’। গত রোববার ব্রাজিল ফুটবল তারকা রোনালদোর জাদুকরি খেলার একটি ভিডিওর সঙ্গে যুক্ত করে গানটি শেয়ার করে সংস্থাটি। এতে ক্যাপশনে বাংলায় লেখা হয়েছে, ‘রোনালদো : বিস্ময়কর ও শ্রেষ্ঠ’। ফিফার রিলটি নিজের ফেসবুকে শেয়ার করে রাফা লেখেন, ধন্যবাদ ফিফা। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। নতুন করে জেগে ওঠার জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। রোনালদো, তুমি সুন্দর। জানা গেছে, ‘আমি আকাশ পাঠাব’ গানটি লিখেছেন শাফায়েত মনসুর রানা। সুর ও কণ্ঠ দিয়েছেন রাফা। ২০১৫ সালে ‘ক্লোজআপ কাছে আসার গল্পে’র একটি নাটকে প্রকাশিত হয় গানটি। সেময় ব্যাপক জনপ্রিয়তা পায় গানটি। এর আগে ফিফার পেজের ‘যাদুর শহর’ গানটির ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে সুমি লিখেছিলেন, ছোটবেলা থেকে ফুটবল-ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফার অফিসিয়াল পেইজে একটি কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটি বাংলা গানের কিছু অংশ ব্যবহার করেছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’ ভালো লেগেছে।


এই বিভাগের আরো খবর