সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভেঙে পড়ল বাড়ি, ইতালিতে একই পরিবারের নিহত ৩

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ইতালির নেপলসে গত রোববার একটি দোতলা বাড়ি ভেঙে পড়েছে। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর ডয়চে ভেলের। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে দুই শিশু রয়েছে। একজনের বয়স ছয় বছর এবং আরেকজনের বয়স চার বছর। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ছয় বছরের পুত্র সন্তান এবং চার বছরের কন্যা সন্তানের সঙ্গে তাদের মায়েরও মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় বাবা এবং তার দুই বছরের পুত্র সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাবার অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, এখনো ধ্বংসস্তূপে শিশুদের দিদা আটকে আছেন। তবে যত সময় যাচ্ছে ততই তার বেঁচে থাকার সম্ভাবনা কমছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, উদ্ধারকাজ চালানোর সময়েও বাড়ির বিভিন্ন অংশ খসে খসে পড়ছে। সেই কারণে দ্রæত উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না। তবে ওই শিশুদের দিদা এখনো বেঁচে আছেন বলেই কোনো কোনো উদ্ধারকর্মী সংবাদমাধ্যমকে জানিয়েছেন। কিন্তু তার কাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের ধারণা, গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের কারণেই বাড়িটি ভেঙে পড়েছে। গ্যাস লিকের আশঙ্কা করা হচ্ছে। তবে কীভাবে পুরো ঘটনাটি ঘটল, তা এখনো স্পষ্ট নয়। শিশুদের দিদা ছাড়া ধ্বংসস্তূপে আর কেউ আটকে আছে কি না, তা-ও এখনো স্পষ্ট নয়।


এই বিভাগের আরো খবর