সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪, বহু এখনো নিখোঁজ

প্রতিনিধি: / ২২৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : টাইফুন ইয়াগি পরবর্তী বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৮৯ জন। গত শনিবার দেশটির জান্তা সরকার এ তথ্য জানিয়েছে। চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড় ছিল ইয়াগি। এ মাসের শুরুর দিকে ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড এবং মিয়ানমারে তাÐব চালায় এটি। এই ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের পর অঞ্চলজুড়ে ভয়াবহ বন্যা ও ভ‚মিধস দেখা দেয়। এতে শত শত মানুষ প্রাণ হারান। জান্তা সরকারের তথ্য টিম জানিয়েছে,গত শনিবার পর্যন্ত মিয়ানমারে ৩৮৪ জন মারা গেছেন এবং ৮৯ জন নিখোঁজ রয়েছেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর তিন বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে লাখ লাখ মানুষ আগেই বাস্তুচ্যুত হয়েছিল। তার ওপর সা¤প্রতিক দুর্যোগে মিয়ানমারবাসীর দুর্দশা আরও বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় গত সপ্তাহে বিদেশি সহায়তার জন্য একটি বিরল আবেদন জারি করেছে দেশটির সামরিক জান্তা। জাতিসংঘ বলেছে, টাইফুন ইয়াগির প্রেক্ষিতে মিয়ানমারে অন্তত ৮ লাখ ৮৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সূত্র: এএফপি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর