সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কয়লা খনিতে বিস্ফোরণ,ইরানে নিহত বেড়ে ৫০

প্রতিনিধি: / ২৪৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও ২০ জন। এ খবর নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, এখনো বেশ কিছু শ্রমিক খনিতে আটকা পড়ে আছেন। খবরে বলা হয়েছে, রাজধানী তেহরান থেকে ৫৪০ (৩৩৫ মাইল) কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত তাবাস এলাকায় একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানা গেছে, স্থানীয় সময় গত শনিবার ওই কয়লা খনির একটি টানেলে কমপক্ষে ৬৯ জন কাজ করছিলেন। সে সময় হঠাৎ করেই সেখানে গ্যাস লিকের ঘটনা ঘটে। দক্ষিণ খোরাসান প্রদেশের গভর্নর আলী আকবর রহিমি রাষ্ট্রীয় টিলিভিশনকে জানিয়েছেন, বি বøকে উদ্ধার অভিযান শেষ হয়েছে। পাশাপাশি বøক-সিতে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, দেশের মোট কয়লার ৭৬ শতাংশই আসে এ অঞ্চল থেকে। তাছাড়া প্রায় আট থেকে ১০টি কোম্পানি এই অঞ্চলে কাজ করে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই এমন খবর সামনে এলো। এই দুর্ঘটনায় উদ্ধারকাজে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে এবং হতাহতদের পরিবারকে সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সূত্র: আল-জাজিরা


এই বিভাগের আরো খবর