সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চীন-জাপান ফুকুশিমার পানি নিষ্কাশনে ঐকমত্যে পৌঁছেছে

প্রতিনিধি: / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দূষিত পানি নিষ্কাশনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে চীন ও জাপান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানিয়েছে। গত বছরের আগস্ট থেকে উভয় পক্ষের মধ্যে কয়েকদফা আলোচনার পর চুক্তিটি হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর কাঠামোর মধ্যে একটি দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাপানের প্রতিশ্রæতিই ছিল এ ঐকমত্যের কেন্দ্রে। এ চুক্তিতে নিষ্কাশন প্রক্রিয়ার মূল ধাপগুলো থাকবে। চীনসহ অন্যান্য অংশীজনরা স্বাধীনভাবে নমুনা বাছাই, পর্যবেক্ষণ ও আন্তঃগবেষণাগারে পরীক্ষার ফল তুলনা করতে পারবে। উভয় পক্ষই সমুদ্রে পারমাণবিক দূষিত পানির নিঃসরণ নিয়ে তৈরি হওয়া উদ্বেগ হ্রাসের জন্য বাস্তুতন্ত্র, পরিবেশ এবং মানব জীবন ও স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে গঠনমূলক, বিজ্ঞান-ভিত্তিক সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে। সূত্র: সিএমজি

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর