সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হিজবুল্লাহ নেতার ইসরায়েলকে হুঁশিয়ারি

প্রতিনিধি: / ২৪১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ইসরায়েলকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহ। তিনি লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন। ইসরায়েল সকল ধরনের রেড লাইন অতিক্রম করেছে বলে অভিযুক্ত করেছেন হিজবুল্লাহর এই নেতা। খবর বিবিসির। ইসরায়েলের এই হামলাকে নজিরবিহীন আঘাত হিসেবে উল্লেখ করেছেন তিনি। সেইসঙ্গে অঙ্গীকার করেছেন হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাবে এবং এর ন্যায্য শাস্তি দেওয়া হবে। লেবাননে গত মঙ্গল ও বুধবারের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। তবে এসব হামলা দায় স্বীকার করেনি ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা হিজবুল্লাহর সন্ত্রাসী সক্ষমতা ও অবকাঠামো ধ্বংসে এবং উত্তর ইসরায়েলে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। গত বৃহস্পতিবার ভাষণে হাসান নাসারুল্লাহ বলেছেন, শত্রæপক্ষ সকল নিয়ম, আইন এবং রেড লাইন অতিক্রম করেছে। তারা নৈতিক, মানবিক, আইনগতসহ কোনোকিছুই পরোয়া করেনি। সরাসরি হুমকি দিয়ে নাসারুল্লাহ বলেন, তোমরা আবার চ্যালেঞ্জ করেছ। আমরা আবার চ্যালেঞ্জ নিচ্ছি। আমি নেতানিয়াহু ও গ্যালান্টকে বলতে চাই, তোমরা কখনো লক্ষ্য অর্জন করতে পারবে না।


এই বিভাগের আরো খবর