সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীলঙ্কায় নির্বাচন ২১ সেপ্টেম্বর

প্রতিনিধি: / ২০৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। দুই বছর আগে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণার পর চরম অস্থিতিশীল অবস্থার মুখোমুখি হয় দেশটি। এ অবস্থার উত্তরণে হতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচন দেশটির সংস্কারের ভাগ্য নির্ধারণ করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আসন্ন নির্বাচনে ৩৮ জন প্রার্থী লড়াই করবেন। তবে এই নির্বাচনে কোনো নারী প্রার্থী নেই। ২০১৯ সালে দেশটির প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা ৪২ শতাংশ ভোট পেয়ে গোতাবায়া রাজাপক্ষের কাছে হেরে যান। এবার প্রেমাদাসা নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। এদিকে যাঁরা পরিবর্তন চান, তাঁরা বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েকের দিকে তাকিয়ে আছেন। নির্বাচনে লড়ছেন দেশটির বিতর্কিত রাজাপক্ষে পরিবারের সদস্য নামাল রাজাপক্ষেও। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে। সূত্র : এএফপি, বিবিসি


এই বিভাগের আরো খবর