সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হিজাব পরা নিয়ে ইরানে নারীদের ‘বিরক্ত’ করবে না পুলিশ

প্রতিনিধি: / ২০১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : নারীদের বাধ্যতামূলক হিজাব পরা নিয়ে ইরানের নৈতিকতা পুলিশ ‘বিরক্ত করবে না’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশেকিয়ান। নারীদের পোশাক কোড ভঙ্গের দায়ে এখনও সহিংস শাস্তি দেয়া হচ্ছে, জাতিসংঘের এমন সতর্কতার পর ইরানের প্রেসিডেন্টের এ মন্তব্য করেছেন। মাসুদ পেজেশকিয়ানের মন্তব্য ২২ বছর বয়সী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে প্রকাশ পেয়েছে। মাহসা আমিনিকে সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের হেফাজতে তার মৃত্যুর পর দেশব্যাপী নজিরবিহীন বিক্ষোভের জন্ম দিয়েছিল। জাতিসংঘ গত সপ্তাহে বলেছে, ইরানের সরকার সেই সময় থেকেই নারীদের অধিকারকে দমন করতে এবং প্রতিবাদ-বিক্ষোভের শেষ নিদর্শনকে গুঁড়িয়ে দেয়ার জন্য ‘তীব্র প্রচেষ্টা’ চালিয়েছে। কিন্তু গত সোমবার পেজেশকিয়ান বলেন, নৈতিকতা পুলিশ আর রাস্তায় নারীদের মুখোমুখি হওয়া উচিত নয়। ইরানের একজন নারী সাংবাদিক একটি সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য পুলিশ ভ্যান এড়াতে বেশ কয়েকটি পথ ঘুরতে হয়েছে তাকে। ওই নারী সাংবাদিক মাথার স্কার্ফ পরা ছিল এবং তার কিছু চুলও দেখা যাচ্ছিল। তখন ওই নারী প্রতিবেদকের কাছে পেজেশকিয়ান জানতে চান, পুলিশ এখনও রাস্তায় রয়েছে কিনা? জবাবে নারী প্রতিবেদক নিশ্চিত করেন যে পুলিশ রয়েছে। পেজেশকিয়ান তখন বলেন, ‘নৈতিকতা পুলিশদের নারীদের মুখোমুখি হওয়ার কথা ছিল না। আমি দেখব যাতে নারীদের তারা বিরক্ত না করে।’ তার মন্তব্য প্রধান রাষ্ট্রীয় টিভি নেটওয়ার্কগুলোতে সরাসরি স¤প্রচার করা হয়েছিল। নারী সাংবাদিকের সঙ্গে কথোপকথনের ক্লিপটি অনলাইনে বেশ ভাইরাল হয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেজেশকিয়ান। তাকে দেশটির সম্ভাব্য সংস্কারবাদী নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাকে দেশটির সম্ভাব্য সংস্কারবাদী নেতা হিসাবে বিবেচনা করা হয়। নির্বাচনী প্রচারণার সময় তিনি বাধ্যতামূলক হিজাব প্রয়োগকারী পুলিশদের বিরোধিতা করার প্রতিশ্রæতি দিয়েছিলেন মাসুদ পেজেকশিয়ান। তিনি দেশের দীর্ঘস্থায়ী ইন্টারনেট নিয়ন্ত্রণের কিছু বিষয়ে বিধিনিষেধও শিথিল করার প্রতিশ্রæতি দিয়েছেন। মূলত ২০২২ সালে নারীদের নেতৃত্বে দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের পর ইরান সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি বাড়িয়েছিল। সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর