সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলি সহিংসতা চলছেই,গাজায় নিহত ৩৮

প্রতিনিধি: / ২২৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : গাজায় ইসরায়েলি সহিংসতা চলমান রয়েছে। গাজা উপত্যকাজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু ফিলিস্তিনি। নেতানিয়াহু বাহিনীর তাÐবে উপত্যকাটিতে চলছে হত্যাযজ্ঞ। অসহায় গাজাবাসী এখন প্রতিনিয়ত গুনছে মৃত্যুর প্রহর। মঙ্গলবার ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজা শহরে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। পুরো গাজায় গত ২৪ ঘণ্টার হামলায় ৩৮ জন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। ধ্বংসস্তূপের নিচে অনেক দেহ চাপা পড়ে আছে। গত সোমবারও নুসাইরাত শরণার্থীশিবিরে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন ফিলিস্তিনির। এ ছাড়া দক্ষিণ পশ্চিম গাজায় একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি সেনারা হামলা চালালে নারী শিশুসহ প্রাণ হারান কয়েকজন। এ ছাড়া খান ইউনিসের বাস্তুচ্যুত তাঁবুতেও আগ্রাসন চালায় দখলদার বাহিনী। সেখানেও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়। এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতি জরুরি হয়ে পড়েছে। কিন্তু উপত্যকাটিতে যুদ্ধবিরতির আলোচনার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ১১ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৪১ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৯৫ হাজার ৪১৩ ফিলিস্তিনি। হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র : আলজাজিরা


এই বিভাগের আরো খবর