সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে দুই সেনা কর্মকর্তাকে ব্যাপক মারধর, মেয়ে বন্ধুকে গণধর্ষণ

প্রতিনিধি: / ২০২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ভারতে দুইজন তরুণ সেনা কর্মকর্তা ও তাদের মেয়ে বন্ধুদের ওপর সশস্ত্র দুর্বৃত্তরা নৃশংস হামলা চালিয়েছে। দেশটির মধ্যপ্রদেশের ইন্দোর জেলার জ্যাম গেইটের কাছে গত মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা লুটপাটের উদ্দেশ্যে এসেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে তারা দুই সেনা কর্মকর্তাকে ব্যাপক নির্যাতন করেছে এবং তাদের একজন মেয়ে বন্ধুকে গণধর্ষণ করেছে। ইতোমধ্যে পুলিশ দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজনের পূর্বে অপরাধমূলক রেকর্ড পাওয়া গেছে। এনডিটিভি বলছে, মহউ আর্মি কলেজে ওই দুইজন সেনা কর্মকর্তার প্রশিক্ষণ চলছে। ঘটনার দিন বিকালবেলা তারা ছোটি জ্যামের ফায়ারিং রেঞ্জের কাছে মেয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। এরপর আকস্মিকভাবেই পিস্তল, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে আটজন তাদের ঘিরে ফেলে। তারা দুই সেনা কর্মকর্তা ও মেয়েদের মারধর করে। প্রতিবেদনে আরও বলা হয়, হামলাকারীরা একজন কর্মকর্তা ও একজন নারীকে জিম্মি করে এবং আরেক কর্মকর্তা ও নারীকে ১০ লাখ রুপি মুক্তিপণ আনার জন্য পাঠায়। এরপর ওই সেনা কর্মকর্তা দ্রæত তার ইউনিটে ফিরে এবং এই বিষয়ে তার কম্যান্ডিং অফিসারকে জানান। কম্যান্ডিং অফিসার দ্রæত পুলিশে খবর দেন এরপর পুলিশ সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে দ্রæত ঘটনাস্থলে যায়। তবে গাড়ি আসতে দেখে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর হামলার শিকার চারজনকেই মহউ সিভিল হাসপাতালে নিয়ে যাওয় হয়। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, দুইজন সেনা কর্মকর্তাই আহত হয়েছেন। পিটিআই বলছে, পরীক্ষায় প্রমাণিত হয়েছে একজন নারী ধর্ষণের শিকার হয়েছে। লুট, ডাকাতি, ধর্ষণ সম্পর্কিত (বিএনএস) ধারা এবং অস্ত্র আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইন্দোর রুরাল এসপি হিতিকা ভাসাল। সেইসঙ্গে এই অপরাধে জড়িত সকলকে ধরতে অভিযান শুরু হয়েছে।


এই বিভাগের আরো খবর