সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যায় থাইল্যান্ডে হাজার হাজার মানুষ পানিবন্দি

প্রতিনিধি: / ২৪৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : থাইল্যান্ডে বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ অবস্থায় দেশটির কর্তৃপক্ষ উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াং রাইতে সামরিক বাহিনী মোতায়েন করেছে। তারা নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে দুর্গতদের কাছে পৌছানোর চেষ্টা করছেন। ভারী বৃষ্টি, বন্যা ও ভুমিধসজনিত ঘটনায় আগস্টের মাঝামাঝি সময় থেকে থাইল্যান্ডজুড়ে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এই সপ্তাহে উত্তরাউঞ্চলীয় দুই প্রদেশে টাইফুন ইয়াগির প্রভাবে মারা গেছেন নয়জন। চলতি বছরে এশিয়ায় আঘাত হানা টাইফুনগুলোর মধ্যে ইয়াগি ছিল সবচেয়ে শক্তিশালী। গত শনিবার এটি ভিয়েতনামে আঘাত হানে। যার প্রভাব পড়ে আশপাশের দেশগুলোতেও। থাইল্যান্ডে পানি কমতে শুরু করলেও এখনো কিছু এলাকা পানিতে তলিয়ে রয়েছে। একজন জেলা প্রশাসক জানিয়েছেন, বাড়িতে আটকা পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি। এখনো বহু মানুষ আটকা রয়েছেন যাদের উদ্ধার করা প্রয়োজন। এদিকে ভিয়েতনামের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ইয়াগির প্রভাবে আকস্মিক বন্যা ও ভ‚মিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৭ জনে। দেশটিতে এখনও প্রায় ১২৮ জন নিখোঁজ রয়েছে ও আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল ধ্বংস হয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কর্মরত দুর্যোগ কর্মকর্তারা একটি অফিসিয়াল রিপোর্টে এ তথ্য জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর