সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৬ কর্মকর্তাসহ গাজার স্কুলে নিহত ১৮

প্রতিনিধি: / ২৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর ছয় কর্মকর্তা নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস গত বুধবার দিবাগত রাতে এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, ‘গাজায় যা হচ্ছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য। ওই হামলায় যারা মারা গেছে, তাদের মধ্যে ইউএনআরডব্লিউএ-এর ছয় কর্মকর্তা রয়েছেন।’ ইউএনআরডবিøউএ জানিয়েছে, সংস্থাটির ওপর চালানো হামলাগুলোর মধ্যে এটাই এককভাবে সবচেয়ে বেশি কর্মীর মৃত্যুর ঘটনা। এক্সে আলাদা এক পোস্টে সংস্থাটি জানায়, যুদ্ধ শুরুর পর এই নিয়ে পাঁচবার স্কুলটিতে হামলা চালানো হলো। এখানে বাড়িঘর হারানো প্রায় এক হাজার ২০০ লোক আশ্রয় নিয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এর আগে গত বুধবার ইসরায়েলি সেনাবাহিনী ও গাজার বেসামরিক প্রতিরক্ষা এজেন্সি জানিয়েছিল, নুসেইরাত এলাকার আল-জাওনি স্কুলে হামলা চালানো হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ইসরায়েলি বোমাবর্ষণে ১৮ জন নিহত হয়েছে।


এই বিভাগের আরো খবর