সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যায় চাদে ৩৪০ জনের মৃত্যু

প্রতিনিধি: / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় আফ্রিকা মহাদেশের দেশ চাঁদে ৩শ ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৪ হাজারে। তবে চাদের কর্তৃপক্ষ জানাচ্ছে, এ সংখ্যা এখন ১৫ লাখ। সেখানে প্রচন্ড খাদ্য সংকট শুরু হয়েছে। বুধবার আজার নিউজ এ খবর জানায়। জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)-এর বরাত দিয়ে খবরে বলা হয়, আফ্রিকার দেশ চাঁদে মৌসুমী ভারী বৃষ্টির ফলে সৃষ্ট তীব্র বন্যায় ইতোমধ্যে ৩শ ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৯ লাখ ৬৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার পর চাঁদে এখন প্রচÐ খাদ্য সংকট শুরু হয়েছে। ওসিএইচএ জানায়, ৩৪ লাখ মানুষ অনাহারের মুখোমুখি। এর আগে চাঁদে এত খাদ্যাভাব দেখা দেয়নি। ওসিএইচএ আরও জানায়, ইতোমধ্যে জাতিসংঘ থেকে ত্রাণ হিসেবে ৫ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৮ মিলিয়ন ডলার দেয়া হয়েছে। চাদের প্রকৃত নাম দ্য রিপাবলিক অব চাদ। চাদের রাজধানীর নাম ন’ডিজামেনা। এটি উত্তর ও মধ্য আফ্রিকার মধ্যে অবস্থিত। দেশটির উত্তরে লিবিয়া, পূর্বদিকে সুদান। চাদের জাতীয় ভাষা আরবি এবং ফ্রেঞ্চ। এখানে ২ শতাধিক উপজাতীয় গোষ্ঠী বাস করে। এদেশের জনসংখ্যার ৫৫.১ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী এবং ৪১.১ শতাংশ খ্রিস্টান। এর মোট জনসংখ্যা ২ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪শ ৯৭।


এই বিভাগের আরো খবর