সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ সেনা

প্রতিনিধি: / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার ভোর রাতে ইসরায়েলি বিমান বাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে দুই সেনা নিহত ও অপর বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী নিহত দুই সেনা হলেন, সার্জেন্ট মেজর ড্যানিয়েল আলৌশ ও সার্জেন্ট মেজর টম ইশ-শালোম। উভয়েই ইসরায়েলের বিমানবাহিনীর অভিজাত ইউনিট ৬৬৯-এ কর্মরত ছিলেন। ইসরায়েলের বিমানবাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে, গত মঙ্গলবার রাতে ইউএইচ-৬০ বø্যাক হক হেলিকপ্টারটি ১২৩তম স্কোয়াড্রন থেকে রাফাহ যায়। ওই এলাকায় লড়াইয়ে আহত এক সামরিক প্রকৌশলীকে উদ্ধারের দায়িত্বে ছিল তাদের। রাত সাড়ে ১২টার দিকে রাফাহতে তা সঠিকভাবে অবতরণে ব্যর্থ হয়। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে শত্রæদের কোনো গোলা আঘাত করেনি। অবতরণের আগ মুহূর্তে বিধ্বস্ত হয়েছে। এর অর্থ হলো এটি খুব উঁচু থেকে পড়েনি। অবশ্য দুর্ঘটনায় তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব আরোহী আহত হয়েছেন। দুজন সেনা নিহত ও অপর আট জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ স্পষ্টভাবে জানা যায়নি।


এই বিভাগের আরো খবর