সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলের অতর্কিত হামলা,গাজার দক্ষিণাঞ্চলে নিহত ৪০

প্রতিনিধি: / ২৪৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, খান ইউনিসে হামাস যোদ্ধাদের একটি অপারেশন সেন্টারে বিমান হামলা চালানো হয়েছে। বেসামরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি ইসরায়েলের। তবে স্থানীয় বাসিন্দারা বলেছেন, খান ইউনিসের দক্ষিণে আল-মাওয়াসিতে মানবিক অঞ্চলে ঘরছাড়া লোকদের আশ্রয় নেওয়া তাঁবুতে হামলা চালানো হয়েছে। হামাসের সিভিল ডিফেন্স অথরিটির অপারেশন ডিরেক্টর বলেছে, হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ জনের বেশি। সেইসঙ্গে এখনো অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেছেন, মধ্যরাতের পরে আল-মাওয়াসি এলাকায় বিশাল বিস্ফোরণ হয়। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র বলেছেন, সন্ত্রাসী সংগঠন হামাসের মূল সন্ত্রাসীদের যারা খান ইউনিসের মানবিক এলাকায় ছদ্মবেশে একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমপ্লেক্সে কাজ করছিল তাদের ওপর হামলা চালানো হয়েছে।

 


এই বিভাগের আরো খবর