সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্রিটেন কারাগারে ভিড় কমাতে বন্দিদের মুক্তি দিচ্ছে

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ব্রিটিশ কারাগারগুলোতে আটক অনেক বন্দিকে আগাম মুক্তি দেওয়া হবে। ভিড় কমানোর লক্ষ্যে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে তারা মুক্তি পাবে। সমপ্রতি প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারে বন্দির সংখ্যা তাদের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে মুক্তি পাওয়া বন্দিরা ফের অপরাধ করতে পারে-এমন উদ্বেগের বিষয়ে সরকার জোর দিয়ে বলেছে, কোনো সহিংস অপরাধী বা পারিবারিক নির্যাতনকারী আগাম মুক্তির জন্য যোগ্য হবে না। ব্যবসাবিষয়ক মন্ত্রী জোনাথন রেনল্ডস স্কাই নিউজকে বলেছেন, এক হাজার ৭০০ বন্দিকে মুক্তি দেওয়া ‘একটি কঠিন সিদ্ধান্ত’। এ ছাড়া প্রধান পরিদর্শক মার্টিন জোন্স সতর্ক করে বলেন, ‘এটি নিশ্চিত যে কেউ কেউ ফের অপরাধ করবে।’ পাশাপাশি তিনি উল্লেখ করেন, প্রতিবছর কারাগার থেকে মুক্তি পাওয়া প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এক বছরের মধ্যে ফের অপরাধ করে। সা¤প্রতিক মাসগুলোতে ইংল্যান্ডজুড়ে অভিবাসনবিরোধী দাঙ্গায় অংশ নেওয়া মানুষদের আটকের কারণে কারাগারে ভিড় বেড়েছে। সরকার বলেছে, অশান্তিতে জড়িতদের আগাম মুক্তির পরিকল্পনা থেকে বাদ দেওয়া হবে না। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর