সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সসীমা বেঁধে দেবে

প্রতিনিধি: / ২২১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সসীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। ইলেকট্রনিক ডিভাইস থেকে শিশুদের দূরে সরিয়ে খেলার মাঠে ফেরাতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ পরিকল্পনার কথা জানান। আলবানিজ বলেন, শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে চলতি বছর কেন্দ্রীয়ভাবে একটি আইন প্রণয়ন করা হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্লাটফর্মে লগ ইন করার নূন্যতম বয়সসীমা কত হতে পারে, তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে তা ১৪-১৬ বছরের মধ্যে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অল্প বয়সীদের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাবকে অভিশাপ বলে উল্লেখ করেছেন আলবানিজ জানান, ব্যক্তিগতভাবে আমি ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়েবসাইট বøক করে দেওয়ার পক্ষে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি শিশুদের ডিভাইস থেকে দূরে দেখতে চাই এবং চাই তারা খেলার মাঠে, সুইমিং পুলে এবং টেনিস খেলার মাঠে থাকুক। আগামী মাসগুলোতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বয়স যাচাই পদ্ধতির পরীক্ষা চালানো হবে। তবে অনলাইনে বয়সসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্তটি আদৌ কার্যকর করা সম্ভব হবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক টোবি মারে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকরের জন্য নির্ভরযোগ্য কোনো প্রযুক্তি অস্ট্রেলিয়ায় আছে কিনা, তা নিশ্চিত নয়। আমরা জানি, বর্তমানে বয়স যাচাইকরণ যে পদ্ধতিগুলো আছে তা নির্ভরযোগ্য নয়। এ প্রক্রিয়াকে সহজেই ফাঁকি দেওয়া যায়। এটি ব্যবহারকারীর গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ। এদিকে অস্ট্রেলিয়ার রক্ষণশীল বিরোধী দলীয় নেতা পিটার ডাটন বলেছেন, তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সসীমা বেঁধে দেওয়ার বিষয়টিকে সমর্থন জানাবেন।


এই বিভাগের আরো খবর