সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হুঁশিয়ারির পরেই মিয়ানমার জান্তার অতর্কিত হামলা, নিহত ৪০

প্রতিনিধি: / ২৩৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: বেসামরিকদের স্থাপনা লক্ষ্য করে হামলার পরিমাণ বাড়িয়েছে মিয়ানমার জান্তা বাহিনী। গত ছয়দিনে মিয়ানমার জান্তা স্কুল, বাজার, শহর, আইডিএফ ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়েছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক ডজন শিশু রয়েছে। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সমপ্রতি দেশটির বিদ্রোহী গোষ্ঠীদের দখলে থাকা ভ‚খÐ উদ্ধারে পাল্টা হামলার অঙ্গীকার করেন মিয়ানমার জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। তার এমন হুঁশিয়ার বার্তার পরেই বেসামরিকদের স্থাপনায় হামলার পরিমাণ বেড়েছে। বেসামরিকদের ওপর যুদ্ধাপরাধ বন্ধে দেশটির বিদ্রোহীগোষ্ঠীগুলো জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ানের প্রতি জান্তা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহŸান পুনরায় ব্যক্ত করেছে। ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, চিন, শান এবং কারেন্নি প্রদেশে এবং ম্যাগউই, সাগাইং, মান্দালা অঞ্চলে বেসামরিকদের লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে জান্তা বাহিনী। গত রোববার থেকে শুরু হওয়া এই হামলায় কয়েক ডজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গত শুক্রবার বিকালে জান্তা বাহিনী যুদ্ধ বিমান থেকে ৩০০ পাউন্ডের বোমা মাইয়াংয়ের লাত ইয়াত মা গ্রামের এক স্কুলে ফেলা হয়। সেইসঙ্গে মেশিনগান দিয়েও হামলা চালানো হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়। আহত হয়েছে অন্তত ১০জন। একইদিনে মান্দালয় অঞ্চলের নাটোগি টাউনশিপ এবং চিন রাজ্যের মিন্দাত টাউনশিপের গ্রামে জান্তা বিমান হামলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাত দেড়টা নাগাদ উত্তরাঞ্চলীয় শান রাজ্যে চীনা সীমান্তবর্তী অঞ্চলের কাছে হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১১ জন। সেইসঙ্গে ধ্বংস হয় ছয়টি বাড়ি।


এই বিভাগের আরো খবর