Dhaka ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গেসেনাপ্রধানের সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪৩ Time View

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বঙ্গভবন প্রেস উইং জানায়, সোমবার বঙ্গভবনে সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তিনি দেশব্যাপী আইন-শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন। রাষ্ট্রপতি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভুমিকার প্রশংসা করেন। এছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সা¤প্রতিক বন্যায় বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধারকার্যে সেনাবাহিনীর কর্মকান্ডেরও প্রশংসা করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গেসেনাপ্রধানের সাক্ষাৎ

Update Time : ১২:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪