সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলের লেবাননে রাতভর হামলার দাবি

প্রতিনিধি: / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। যেকোনো সময় পুরো মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর বিভিন্ন স্থাপনার হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এসব স্থাপনার মধ্যে হিজবুল্লাহর অস্ত্রাগারও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিøদা গ্রামের কাছে অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। এ ছাড়া আইতা আল-শাবাব এবং ইয়ারিন গ্রামের কাছে সামরিক স্থাপনাতেও হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লাখের বেশি। এই যুদ্ধ শুরুর দিকেই হিজবুল্লাহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হুঁশিয়ারি দেয় যে সংঘাত বন্ধ না হলে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাবে তারা। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছে।


এই বিভাগের আরো খবর