সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্কুলে ভয়াবহ আগুন, কেনিয়ায় ১৭ শিক্ষার্থী নিহত

প্রতিনিধি: / ২৩৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : কেনিয়ার মধ্যাঞ্চলে বৃহস্পতিবার রাতে এক প্রাইমারি স্কুলে ভয়াবহ অগ্নিকান্ডে  অন্তত ১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, নিয়েরি কাউন্টিতে ওই প্রাইমারি স্কুলে ঠিক কী কারণে আগুন লেগেছে তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। আগুনে দগ্ধ অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আল জাজিরা বলছে, কেনিয়ার বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাÐে ১৭ জন নিহত ছাড়াও দগ্ধ ১৩ জনের অবস্থা গুরুতর। শুক্রবার পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতের বয়স এবং পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে এদের বেশিরভাগই শিশু বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রাইমারি স্কুলটিতে অন্তত ৮০০ জন শিক্ষার্থী পড়াশুনা করে। যাদের বয়স পাঁচ থেকে ১২ বছরের মধ্যে। পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো বলেছেন, অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত চলছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। বার্তাসংস্থা এএফপিকে ওনিয়াঙ্গো বলেছেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে কিন্তু পুড়ে যাওয়ার কারণে তাদের চেনা যাচ্ছে না। কেনিয়ার প্রেসিডেন্ট এই ঘটনাকে বিধ্বংসী হিসেবে উল্লেখ করেছেন। এ ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর