সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে ডেনমার্কে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার

প্রতিনিধি: / ২১৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : কোপেনহেগেন ইউনিভার্সিটির একটি ভবনে অবস্থান করে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোকে বয়কটের আহবান জানিয়ে বিক্ষোভ প্রদর্শনের সময় আরও বেশ কয়েকজন অধিকারকর্মীর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে। ডেনিশ গণমাধ্যমগুলো বুধবার এই তথ্য দিয়েছে। খবর এএফপির। ডেনমার্কের দৈনিক এক্সট্রা ব্লাডেটের ওয়েবসাইটে আজকের প্রকাশিত ছবিতে দেখানো হয় ২১ বছর বয়সী এই বিশ্বখ্যাত অধিকারকর্মীকে পুলিশ বিশেষ পাহারায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে নিয়ে যাচ্ছে। থুনবার্গ নিজেও দাঙ্গাপুলিশ ক্যাম্পাসে তাদের লক্ষ্য করে এগিয়ে আসছে এমন একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। ক্যাম্পাসের ওই ভবনটিতে সে সময় দখলদার বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত ইসরায়েলবিরোধী প্রতিবাদে অংশ নিচ্ছিলেন তিনি। এ বিষয়ে কোপেনহেগেন পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নামগুলো আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে জোর করে ভবনে প্রবেশ ও প্রবেশমুখে বাধা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।’ পুলিশের মুখপাত্র আরও জানান, কয়েক ঘণ্টা পর গ্রেপ্তার করা ছয়জনকে ছেড়ে দেওয়া হয়। এক্সট্রা বøাডেটে প্রকাশিত ভিডিওতে দেখা যায় পুলিশ স্টেশন থেকে গ্রেটা থুনবার্গ বের হয়ে আসছেন। দিকে গেলেও কোপেনহেগেন ইউনিভার্সিটি ইসরায়েলের অ্যাকাডেমিক প্রতিষ্ঠানগুলো সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে। ইসরায়েলকে একাডেমিকভাবে বয়কটের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন তারা। গাজায় বোমাবর্ষণের প্রকিবাদে ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অবস্থান করে প্রতিবাদেও অংশ নিচ্ছিলেন ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীরা।

 

 

 


এই বিভাগের আরো খবর