সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চার দিনে সড়ক দুর্ঘটনায় ভিয়েতনামে নিহত ১২৪

প্রতিনিধি: / ২৩৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : জাতীয় দিবসের চার দিনের ছুটির সময় ভিয়েতনামে ২৫৭টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১২৪ জন নিহত হয়েছে। ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এসব দুর্ঘটনায় ১৯৩ জন আহত হয়েছে। ভিয়েতনামের ন্যাশনাল ট্রাফিক সেফটি কমিটি বুধবার এ তথ্য জানিয়েছে। কমিটি জানায়, এই সংখ্যা গত বছরের ছুটি চলাকালে ঘটা দুর্ঘটনা ও হতাহতের চেয়ে কম। গত বছরের ছুটির তুলনায় এবছর দুর্ঘটনা ও প্রাণহানি কমেছে। সংখ্যা অনুসারে ৯ দশমিক ৮২ শতাংশ ও ২২ দশমিক ৫০ শতাংশ কমেছে দুর্ঘটনা। তবে, আহতের সংখ্যা বেড়েছে দুই দশমিক ৬৬ শতাংশ। ন্যাশনাল ট্রাফিক সেফটি কমিটি আরও জানায়, বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে সড়কে। এসব দুর্ঘটনায় ১২৩ জন নিহত হয়েছে। ওই চার দিনে পুলিশ দেশব্যাপী ৬০ হাজার ৩৭১টি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে। যা গত বছরের এই সময়ের তুলনায় ২৫ হাজার ৮৯৪টি বেশি।


এই বিভাগের আরো খবর