সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলি হামলা আল আকসা হাসপাতালের কাছে , নিহত ৪

প্রতিনিধি: / ২৪২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার আল আকসা হাসপাতালের কাছে তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আল আকসা হাসপাতালের কাছে অস্থায়ী তাঁবুতে বাস্তুচ্যুত লোকেরা বসবাস করতেন। সেখানেই হামলা চালিয়েছে ইসরায়েল। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ছাড়া আল মাওয়াসিতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এই অঞ্চলটিকে পূর্বে ইসরায়েলি বাহিনী মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। ওয়াফা নিউজ এজেন্সি বলছে, এই হামলায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।


এই বিভাগের আরো খবর