সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

প্রতিনিধি: / ২৪৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বিদেশ : রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গত মাসের শেষের দিকে কিয়েভে এফ-১৬ যুদ্ধবিমান সরবারহের পর এটিই প্রথম বিধ্বস্তের ঘটনা। রাশিয়া ইউক্রেনে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যুদ্ধকালীন যা অন্যতম বড় বোমা হামলা। এ হামলা প্রতিহত করতে গিয়ে ক্যাপ্টেন ওলেক্সি মেস (পাইলট) প্রাণ হারান। এই মিশনে ওলেক্সি মেসের কল সাইন ছিল ‘মুনফিশ’। তার মৃত্যু ইউক্রেনের জন্য একটি বড় ক্ষতি। কারণ তিনি এমন কয়েকজন পাইলটদের মধ্যে একজন ছিলেন, যারা নতুন কেনা এফ-১৬ চালানোর জন্য প্রশিক্ষিত। ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বাহিনীর ইউনিটকে ব্যবহার করা হয়। বিমান বহর তাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছানোর সময় এফ-১৬ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হন। ইউক্রেনের ওয়েস্টার্ন এয়ার কমান্ড ইউনিট বলছে, ২৬ আগস্ট রাশিয়ার একটি বিশাল যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিহত করার সময় পাইলট ওলেক্সি তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছিলেন। ওলেক্সি ইউক্রেনীয়দের প্রাণঘাতী রুশ ক্ষেপণাস্ত্র থেকে বাঁচিয়েছেন। দুর্ভাগ্যবশত তা নিজের জীবনের বিনিময়ে…। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে প্রথম এফ-১৬ বিমানটি গত জুলাইয়ের শেষের দিকে কিয়েভে পৌঁছায়। বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নরওয়ে ইউক্রেনকে ৬০টির বেশি এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রæতি দিয়েছে। যদিও রাশিয়ার বিমান বহর ইউক্রেনের চেয়ে প্রায় ১০ গুণ বড়।


এই বিভাগের আরো খবর