সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জার্মানি আফগানদের দেশে ফেরত পাঠাতে শুরু করেছে

প্রতিনিধি: / ২২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বিদেশ : জার্মানি জানিয়েছে, তারা বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত আফগান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে। শুক্রবার থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে মানবাধিকার নিয়ে উদ্বেগের কারণে বার্লিন আফগানিস্তানে লোকজনকে ফেরত পাঠানো বন্ধ রেখেছিল। কিন্তু এক সপ্তাহ আগে, জার্মানির একটি শহরে ছুরিকাঘাতের ঘটনায় এক আফগানের জড়িত থাকার অভিযোগ এবং এর আগে জুনে এক আফগানের ছুরিকাঘাতে এক পুলিশ নিহত হওয়ার ঘটনার পর জার্মান সরকার সেই আইন পরিবর্তন করেছে। জার্মান সাময়িকী ডার স্পিগেল জানিয়েছে, গতকাল শুক্রবার সকালের দিকে লিপজিগ থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশ্যে একটি ফ্লাইট ছেড়ে গেছে। ওই ফ্লাইটে ২৮ অপরাধী আফগানকে নিজদেশে ফেরত পাঠানো হয়েছে। কাতার সরকারের মধ্যস্থতায় কয়েকমাসের গোপন আলোচনার পর জার্মান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কাতারের নাম উল্লেখ না করে জার্মান সরকার এক বিবৃতিতে তাদের মূল আঞ্চলিক অংশীদারদের সমর্থনলাভের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং বলেছে, এ ধরনের আরও আফগানকে ফেরত পাঠানো নিয়ে কাজ চলছে। গত জুনে ছুরি হামলার পুলিশ নিহতের ঘটনার পরই জার্মানি বলেছিল, তারা জাতীয় নিরাপত্তায় হুমকি সৃষ্টি করতে পারে এমন আফগান অভিবাসীদের ফের আফগানিস্তানে ফেরত পাঠানোর চিন্তাভাবনা করছে।


এই বিভাগের আরো খবর