সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যায় ভারতের গুজরাটে ২৮ জনের প্রাণহানি

প্রতিনিধি: / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

বিদেশ : ভারতের গুজরাট রাজ্যে গত তিন দিনের মৌসুমি বৃষ্টি ও বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে। এদের কেউ পানিতে ডুবে আবার কেউ উপড়ে পড়া গাছের আঘাতে মারা গেছেন। দেশটির সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। পশ্চিমাঞ্চলীয়  এ রাজ্যে গতকাল বৃহস্পতিবারও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নদ-নদীর পানি উপচে পড়ছে এবং ৩০ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে। রাজ্য সরকার বুধবার বলেছে, ১৩ জন পানিতে ডুবে মারা গেছে। বাকিরা গাছ কিংবা বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে মারা গেছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে বলা হয়েছে, এ পর্যন্ত রাজ্যটিতে ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। এদিকে ত্রাণ কাজে নিয়োজিত দুর্যোগ ও সেনা কর্মকর্তারা প্রায় এক হাজার ৮৫৬ জনকে উদ্ধার করেছে। প্রায় এক হাজার গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যে গত সপ্তাহে বন্যা দেখা দেয় এবং ভ‚মিধসের ঘটনা ঘটে। এতে ২০ জনেরও বেশি প্রাণ হারান।


এই বিভাগের আরো খবর