সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৪ ফিলিস্তিনি সাংবাদিক শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত

প্রতিনিধি: / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

বিদেশ : শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ নিয়ে সাহসী সাংবাদিকতার জন্য চলতি বছরের (২০২৪) নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তারা হলেন-ফটোসাংবাদিক মোতাজ আজাইজা, টেলিভিশন প্রতিবেদক হিন্দ খোদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিসান অউদা ও বর্ষীয়ান প্রতিবেদক ওয়ায়েল আল-দাহদৌ। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। এই চার সাংবাদিক তাদের প্রকাশিত সংবাদ ও ছবিতে গাজায় চলতে থাকা নৃসংশতা ও নিগ্রহের চিত্র পাঠক ও শ্রোতা-দর্শকদের অন্তঃদৃষ্টি দিয়ে উপলব্ধি করতে সাহায্য করেছেন। গাজা ও ইউক্রেন যুদ্ধের মতো বিশ্বজুড়ে চলতে থাকা সংঘাতের বিরুদ্ধে শান্তির বাণী নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হয়েছেন এই চার সাংবাদিক। ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য নরওয়ে ভিত্তিক নোবেল কমিটি এ পর্যন্ত ২৮৫ জনের মনোনয়ন গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে ১৯৬ জন ব্যক্তি ও ৮৯টি প্রতিষ্ঠান। আগামী ১১ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং পুরস্কার হস্তান্তর করা হবে ১০ ডিসেম্বর। শান্তি ও মানবাধিকার রক্ষায় চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর