সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার তেলের ডিপোতে আগুন ইউক্রেনের ড্রোন হামলায়

প্রতিনিধি: / ২১৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বিদেশ : ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি তেল ডিপোতে আগুনের সূত্রপাত হয়েছে। বুধবার দক্ষিণাঞ্চলীয় রোস্তভের কামেনস্কি জেলায় এই ঘটনা ঘটেছে। গভর্নর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম বেশ কয়েকটি ট্যাংকে আগুন লাগার খবর নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, ‘কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দমকলকর্মীরা আগুন নেভাচ্ছেন।’ ডিপোতে হামলার বিষয়টি উল্লেখ না করেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,ভি অঞ্চলে চারটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। এর আগে, রাশিয়ার নিরাপত্তা পরিষেবাগুলোর কাছাকাছি অবস্থিত বাজা টেলিগ্রাম চ্যানেল জানায়, এলাকায় দুটি ড্রোন আঘাত হানার পর কামেনস্কি তেল ডিপোতে তিনটি ট্যাংকে আগুন ধরে যায়। রুশ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে রাতের বেলা বড় ট্যাংকের মতো কিছু দেখা যায়। রোস্তভের কামেনস্কি জেলার এই ঘটনার ভিডিওগুলোর মধ্যে একটিকে শনাক্ত করতে সক্ষম হয় রয়টার্স। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কামেনস্কি জেলার একটি জ¦ালানি স্টোরেজ ডিপোতে আগস্টের শুরুতেও হামলা হয়েছিল। রুশ টেলিগ্রাম চ্যানেলগুলো জানিয়েছে, ইউক্রেনীয় হামলার প্রায় দশ দিন পর রোস্তভের প্রোলেটার্স্ক জেলার আরেকটি তেল ডিপোতে ট্যাংগুলোতে আগুন লাগার সময় এই হামলা হয়। ইউক্রেনের সীমান্তবর্তী ভোরোনেজের গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, এই অঞ্চলে ইউক্রেনের নিক্ষেপ করা ড্রোনের ধ্বংসাবশেষ ‘বিস্ফোরক বস্তুর কাছে’ পড়লে আগুনের সূত্রপাত হয়। তবে সেখানে কোনো বিস্ফোরণ ঘটেনি বলেও জানান তিনি। টেলিগ্রামে গুসেভ বলেছেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বাসিন্দারা তাদের বসত বাড়িতে ফিরছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ভোরোনেজ অঞ্চলে আটটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। রুশ কর্মকর্তারা প্রায়শই ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ প্রকাশ করে না।


এই বিভাগের আরো খবর