সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চীনা সামরিক বিমান জাপানের আকাশসীমায়

প্রতিনিধি: / ২২৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বিদেশ : জাপান দাবি করেছে, চীনের সামরিক নজরদারি বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। জাপান একে পুরোপুরি অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ও ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, চীনের সামরিক বিমান যেভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। জাপানের সরকারি মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার চীনের সামরিক বিমানের আকাশসীমা লঙ্ঘনকে জাপানের নিরাপত্তার ক্ষেত্রে বিপদ বলেই দেখা হচ্ছে। টোকিও বলছে, চীনের ওয়াই ৯ নজরদারি বিমান দুই মিনিটের জন্য তাদের আকাশসীমায় ছিল। নাগাসাকি এলাকায় ড্যানজো দ্বীপের উপর দিয়ে চীনের বিমান উড়ে যায়। হায়াশি বলেছেন, আমরা বিমানসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর এই প্রথম চীনের সামরিক বিমান আমাদের আকাশসীমা লঙ্ঘন করলো। তিনি জানিয়েছেন, জাপানের কাছে চীনা সামরিক কার্যকলাপ বেড়ে গেছে, সরকার এটা খতিয়ে দেখছে। আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জাপান প্রস্তুত। এই ঘটনায় প্রতিবাদ জানাতে টোকিওতে চীনা দূতাবাসের ক‚টনীতিকদের ডেকে পাঠায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ক‚টনৈতিক স্তরে কী কথা হয়েছে, তা হায়াশি জানাননি। তিনি বলেন, আমরা এই বিষয়ে বিস্তারিত কিছু বলব না। শুধু এটুকু বলতে পারি, জাপানের কাছে চীনের সামরিক কার্যকলাপ স¤প্রতি বেড়ে গেছে। তারা ক্রমশ আরো বেশি করে সক্রিয় হয়ে উঠছে।


এই বিভাগের আরো খবর