সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিজেপির পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার অবরোধের ডাক

প্রতিনিধি: / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বিদেশ : শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আজ বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিজেপি।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অবরোধের ঘোষণা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, আজ বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ‘সাধারণ ধর্মঘট’। গতকাল মঙ্গলবার নবান্ন অভিযানে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভে কাঁদানে গ্যাস, জলকামান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। এরপরেই সরাসরি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় বিজেপি। ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের দমনপীড়নের প্রতিবাদ জানিয়ে আজ বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টা আন্দোলনের ডাক দিয়েছে তারা। গতকাল মঙ্গলবার দুপুর সংবাদ সম্মেলনে সুকান্ত মজুমদার বলেন, আগামী পরশু থেকে আমরা ধর্ণা শুরু করব। এ ছাড়াও ছাত্র সমাজকে সব রকম আইনি ও মেডিকেল সাহায্য দেওয়ার জন্য আজ থেকে পুনরায় হেল্পলাইন নম্বর চালু করছি আমরা। এখানে ফোন করে আপনারা যে কোনো ধরনের আইনি সহায়তা কিংবা পরামর্শ চাইতে পারবেন। আসুন আগামী ৩০ আগস্ট আমাদের মহিলা মোর্চার ডাকে সব নারী, সব মানুষ পথে নামুন। এই আন্দোলন বিজেপির নয়, এটা সমাজের আন্দোলন। গতকাল মঙ্গলবার দুপুরেও নবান্ন অভিযান নিয়ে মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে বিভিন্ন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, অনেক জায়গা থেকেই অত্যাচারের খবর আসছে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে শান্তিপূর্ণ আন্দোলনে দমনপীড়ন না চালানোর আবেদনও জানান তিনি। আজ বুধবার রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন এই বিরোধী দলনেতা। গতকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। রাজ্য পুলিশের কাছে খবর ছিল, এই নবান্ন অভিযানে সামনে মহিলা এবং ছাত্রদের রেখে পেছন থেকে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হতে পারে। এমনকি পুলিশকে প্ররোচিত করে বলপ্রয়োগে বাধ্য করা হতে পারে বলেও জানিয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। এর পরেই শহর জুড়ে কড়া নিরাপত্তা জারি করে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল থেকেই নবান্ন চত্বরে ছিল নিñিদ্র নিরাপত্তা। শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয় ঝালাই করা গার্ডরেল এবং কন্টেইনার। কিন্তু বেলা বাড়তেই একে একে বাড়তে থাকে মানুষের ভিড়। সাঁতরাগাছি, হাওড়া সেতুতে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। ¯েøাগান ওঠে, এক দফা, এক দাবি, মমতার পদত্যাগ। পরিস্থিতি সামাল দিতে জলকামান চালানো শুরু করে পুলিশ। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও। ছত্রভঙ্গ হতে শুরু করেন বিক্ষোভকারীরা। নবান্ন অভিযানকে সমর্থন জানানোর কথা আগেই ঘোষণা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু। সোমবার রাতে যখন নবান্ন অভিযানের আহŸায়ক ছাত্র সমাজের চার নেতাকে গ্রেপ্তার করা হয় তখনও শুভেন্দু আশ্বাস দিয়েছিলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের ছাড়ানোর ব্যবস্থা করবেন তিনি। এজন্য যা যা আইনি পদক্ষেপ প্রয়োজন এবং যত অর্থ খরচ হয় সব বহন করবে তার দল।


এই বিভাগের আরো খবর