সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দ্রুত বিবর্তিত হচ্ছে মাংকিপক্স, বিজ্ঞানীরা দিশেহারা

প্রতিনিধি: / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বিদেশ : মাংকিপক্স ভাইরাস খুবই দ্রæত পরিবর্তিত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বেশিরভাগ ক্ষেত্রেই এই পরিবর্তন যেসব স্থানে দেখা যাচ্ছে, সেখানে তাদের তহবিল ও সরঞ্জামের অভাব রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আফ্রিকা, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একাধিক বিশেষজ্ঞ জানিয়েছেন, ভাইরাসটির গঠনগত ও সংক্রমণ নিয়ে অনেক তথ্যই এখনও অজানা। এতে প্রতিরোধ গড়ে তোলা জটিল হয়ে পড়েছে। ১৯৭০ সাল থেকেই আফ্রিকার বিভিন্ন অঞ্চলে মাংকিপক্স ছিল একটি জনস্বাস্থ্য সমস্যা। তবে ২০২২ সালে বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত অসুখটি তেমন মনোযোগ পায়নি। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা  বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করে যা ১০ মাস পর্যন্ত জারি ছিল। এবার ভাইরাসটির নতুন ধরণ ক্লেড ওয়ান বি শনাক্ত করা হয়েছে। এটি ক্লেড ওয়ান এর বিবর্তিত রূপ। ডবিøউএইচও আবারও জরুরি অবস্থা ঘোষণা করেছে। ডবিøউএইচও’র মাংকিপক্স বিষয়ক জরুরি কমিটির সভাপতি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড ডিমিয়ে ওগোইনা বলেন, ‘আফ্রিকাতে আমরা অন্ধের মত কাজ করছি। এই মহামারি আমরা পুরো বুঝে উঠতে পারছি না। ফলে পরবর্তী পদক্ষেপ নিতে আমাদের সমস্যা হচ্ছে। সংক্রমণের ধরণ, রোগের তীব্রতা, ঝুঁকি, প্রতিরোধ এসব নিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে। আমার আশঙ্কা, ভাইরাসটি ক্রমে বিবর্তিত হচ্ছে। আর নতুন ধরণ তৈরি হচ্ছে।’ ডবিøউএইচও’র মতে, চলতি বছর কঙ্গোতে ১৮ হাজারের বেশি ক্লেড ওয়ান ও ক্লেড ওয়ান বি এর সন্দেহভাজন কেস রয়েছে। ৬শ’ ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। এ ছাড়া আফ্রিকার ৪টি দেশে ২শ’ ২২টি, সুইডেন ও থাইল্যান্ডে ১ টি করে ক্লেড বি কেস নিশ্চিত করা গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ব্যাপক গবেষণা প্রয়োজন হলেও নমুনা পরীক্ষার সরঞ্জামের ঘাটতি রয়েছে তাদের কাছে। গবেষণা ছাড়া প্রতিরোধ গড়ে তোলা বা ভ্যাক্সিনের পরিকল্পনা করা অত্যন্ত কঠিন।


এই বিভাগের আরো খবর