সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উত্তর কোরিয়া এবার ‘আত্মঘাতী ড্রোন’ পরীক্ষা করলো

প্রতিনিধি: / ২২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি নতুন আত্মঘাতী ড্রোনের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করেছেন।  সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, ড্রোনটি কীভাবে একটি মক ট্যাঙ্কসহ নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করে সেটাই পরীক্ষা করেছেন তিনি। এ সময় মানববিহীন যানবাহনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের জন্য গবেষকদের প্রতি আহŸান জানিয়েছেন কিম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কেসিএনএ জানায়, গত শনিবার উত্তর কোরিয়ার অ্যাকাডেমি অব ডিফেন্স সায়েন্সেসের ড্রোন ইনস্টিটিউট পরিদর্শন করেন কিম। সেখানে তিনি বিভিন্ন ড্রোনের পরীক্ষা-নিরীক্ষা পর্যবেক্ষণ করেন। এসময় কৌশলগত পদাতিক বাহিনী ও বিশেষ অভিযান ইউনিটে ব্যবহার করার জন্য আরও বেশি আত্মঘাতী ড্রোন তৈরির আহŸান জানিয়েছেন কিম। পানির নিচে হামলা, কৌশলগত নিরীক্ষণ ও বহুমুখী আক্রমণ করতে পারে আত্মঘাতী ড্রোনগুলো। এই ড্রোনগুলো লোটারিং যুদ্ধাস্ত্র হিসাবেও পরিচিত। ইউক্রেনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এই ধরনের অস্ত্রগুলো। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে কমপক্ষে চারটি ভিন্ন ধরনের ড্রোন দেখানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রথম আত্মঘাতী ড্রোনের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। গত কয়েক বছরে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের অগ্রগতি করেছে উত্তর কোরিয়া। সেই সঙ্গে নিজেদের কৌশলগত যুদ্ধের সক্ষমতা বাড়িয়েছে।

 

 


এই বিভাগের আরো খবর