সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রেললাইনে ঘুম, ট্রেন থামিয়ে ডেকে তুললেন চালক!

প্রতিনিধি: / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: মাথায় ছাতা দিয়ে রেললাইনে ঘুমিয়ে পড়েন এক ব্যক্তি। এমন সময় এসে পড়ে ট্রেন। কিন্তু ওই ব্যক্তির কোনো বিকার না দেখে অবশেষে ট্রেন থামিয়ে চালক নিজে এসে ওই ব্যক্তির ঘুম ভাঙান। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, প্রান্তিক এলাকার এক রেললাইন। তাতে শুয়ে রয়েছেন এক ব্যক্তি। শুধু শুয়ে রয়েছেন বললে ভুল হবে, তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুমের ঘোর এতটাই যে, রেললাইনে ট্রেন চলে আসার শব্দেও তার ঘুম ভাঙেনি। মাথায় ছাতা দিয়ে তিনি রেললাইনে অঘোরে ঘুমাচ্ছিলেন। ট্রেনের শব্দে ঘুম না ভাঙার জেরে, শেষমেশ ট্রেন দাঁড় করিয়ে, ট্রেন থেকে চালক নিজে নেমে এসে ব্যক্তির ঘুম ভাঙান। তারপর ব্যক্তিকে রেললাইন থেকে সরানো যায়। এই গোটা ঘটনার ভিডিও নেটপাড়ায় সাড়া ফেলে দিয়েছে। সচিন গুপ্তা নামে এক ব্যক্তি এই ঘটনার ভিডিও প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রেললাইনে ছাতা নিয়ে ঘুমাচ্ছিলেন এক ব্যক্তি। তা দেখে লোকো পাইলট ট্রেন থামিয়ে দেন। তারপর তাকে ঘুম থেকে তুলে ট্র্যাক থেকে সরিয়ে দিয়ে ট্রেনটি চলে যায়।


এই বিভাগের আরো খবর