সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যায় ইন্দোনেশিয়াতে নিহত ১৩

প্রতিনিধি: / ২৫১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

বিদেশ : ইন্দোনেশিয়ার উত্তর মালুকু অঞ্চলে বন্যায় ১৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। রোববার এই বন্যা আগের দিন থেকে চলা ভারী বৃষ্টিপাতের ফল বলেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি বলেছে, বন্যায় তেরনাতে শহরে ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি বলেছে, ভুক্তভোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি বিশেষ দল মোতায়েন করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা বাসরনাস বলেছে, ভ‚মিধস এবং ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চলমান রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত থাকতে পারে। বিএনপিবি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। সংস্থাটির মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে বলেছেন, ‘সবাইকে আমরা সতর্ক থাকার অনুরোধ করছি। আপনারা দয়া করে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলবেন।’ এর আগে মে মাসে, দেশটির পশ্চিম সুমাত্রা অঞ্চলে আকস্মিক বন্যা ও ভ‚মিধসে ৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।


এই বিভাগের আরো খবর