সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

থাইল্যান্ডের ফুকেটে ভুমিধস, ১৩ জনের মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ২৪২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

বিদেশ : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে ভুমিধসের পর অন্তত ১৩ জন নিখোঁজ ছিলেন। কর্তৃপক্ষ একে একে তাদের মরদেহ উদ্ধার করেছেন। ফুকেটের গভর্নর সোফোন সুওয়ান্নারাত সবশেষ তিনজনের মরদেহ উদ্ধারের পর কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। ফলে নিখোঁজ থাকা ১৩ জনের মরদেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে কেউ ছিলেন পর্যটক ও কেউ ছিলেন শ্রমিক। ভ‚মিধস ফুকেটের মুয়াং জেলার তিনটি সাব জেলায় আঘাত হানে। এই দুর্যোগে নয়টি গ্রামের ২০৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতদের পাশাপাশি এই বিপর্যয়ে আরও ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন এখনো হাসপাতালে রয়েছেন। নিহত ১৩ জনের মধ্যে নয়জন মিয়ানমারের শ্রমিক। অন্য চারজনের মধ্যে একটি রাশিয়ান দম্পত্তি ও দুইজন থাই নাগরিক রয়েছেন। ফুকেটের গভর্নর বলেছেন, কর্তৃপক্ষ নিহতদের আত্মীয়স্বজন ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। এ ছাড়া সেখানে বড় ধরনের পরিচ্ছন্নতা কাজ শুরু করা হয়েছে। সূত্র: ব্যাংকক পোস্ট


এই বিভাগের আরো খবর