সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উৎসবে ছুরি হামলায় জার্মানিতে নিহত ৩

প্রতিনিধি: / ২৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

বিদেশ : জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিংজেনে একটি উৎসবে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন চারজন। স্থানীয় সময় গত শুক্রবার রাতে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। হামলাকারী একজনই ছিল বলে জানা গেছে। তবে তাকে ধরতে পারেনি পুলিশ। হতাহতের এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সোলিনেজের মেয়র টিম-অলিভার কার্জবাখ। এক বার্তায় তিনি বলেছেন, “আমাদের শহরে হামলার এই ঘটনা আমার হৃদয় ভেঙ্গে দিয়েছে। আমরা যাদেরকে হারিয়েছি, তাদের জন্য আমার চোখে জল আসছে। আহতদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি।”পুলিশ বলছে, সোলিনজেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। মেয়রের বার্তায় বলা হয়েছে, শহরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিপণী বিতান প্রাঙ্গণে উন্মুক্ত ব্যান্ড কনসার্টে হামলার ঘটনাটি ঘটে। উত্তর রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের শহরটির সঙ্গে নেদারল্যান্ডসের সীমান্ত রয়েছে। এটি জার্মানির অন্যতম জনবহুল শহরও। ছুরি হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রেউল। তিনি সাংবাদিকদের বলেছেন, মানুষ হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে তিনি কিছু জহানাতে পারেননি। জার্মানিতে প্রাণঘাতি ছুরি ও বন্দুক হামলার ঘটনা বেশ বিরল। সবশেষ ছুরি হামলার ঘটনাটি ঘটেছিল গত জুনে। সে সময় ম্যানহেইম শহরে ডানপন্থিদের বিক্ষোভের সময় ছুরি হামলায় ২৯ বছর বয়সী তরুণ এক পুলিশ সদস্য মারা যান। এর আগে ২০২১ সালে জার্মানির একটি ট্রেনে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন।


এই বিভাগের আরো খবর