সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্দুকধারীদের হামলায় পাকিস্তানে ১১ পুলিশ সদস্য নিহত

প্রতিনিধি: / ২৭২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বিদেশ : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গত বৃহস্পতিবার প্রদেশের রহিম ইয়ার খান এলাকার কাঁচা শহরে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরা পুলিশ জানিয়েছে, ডাকাত ধরতে রহিম ইয়ার খান এলাকার মরুভ‚মিতে টহল দেয়ার সময় হামলার শিকার হন পুলিশ সদস্যরা। হামলাকারীরা রকেটচালিত গ্রেনেডও ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে, ডাকাতরাই এ হামলা চালিয়েছে। পাঞ্জাব পুলিশ প্রধান আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তিনি তাদের উন্নত চিকিৎসা প্রদানের কথা জানিয়েছেন। প্রদেশটির মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত প্রায়ই স্থানীয়দের অপহরণ করে মুক্তিপাণ আদায় করে থাকে। এজন্য পুলিশ এ অঞ্চলে ডাকাত দমনে প্রায়ই অভিযান চালায়। বিগত কয়েক মাসেও এই ডাকাতেরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদিকে গতকালই পাঞ্জাবে একটি স্কুলবাসে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে দুই শিশু নিহত এবং ছয়জন আহত হন। যদিও এ হামলার দায় কেউ স্বীকার করেনি। পাঞ্জাব প্রদেশ হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে জড়িতদের বিরুদ্ধে ‘দ্রæত ও কার্যকর পদক্ষেপ’ গ্রহণের আহŸান জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর