1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শেষ গান উৎসের ছবি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
জিয়া সাইদ
সব সংঘ ,
সমস্ত বয়স আসে আজো
ফুলে ফুলে জ্বেলে দিতে একুশের ভোর
একাত্তর এসে ডাক দিলে
আজো সমুদ্র আসে সড়কে
তুখোড় তারুণ্য আসে
বিজয় উড়াবে বলে
প্রান্তে প্রান্তে
চূড়ায় চূড়ায়
বরেণ্য বৃদ্ধরা আসে
গরিমার পুথিপাঠে
সঞ্জীবন ছড়াতে ছড়াতে…
মিছিল আসে মিছিল আসে
নানা নামে
নানান ব্যানারে
তবে গান গাথা ধরে আজো
সব চোখ একসাথে ভেজে
একসাথে জ্বলে মণি –
স্মৃতিসৌধে, শহীদ মিনারে…
শুধু আরোহণ নয় ,
নয় শুধু আরাধ্য বিজয়
বীরের বিদায়ও তো
মহিমান্বিত হতে দেখি পতাকায় আজো
তাই যখনই আবার কোনো
উত্থানের পথ ধরি ,
চেতনাকে বলে রাখি –
মৃত্যুতে যেন পতাকায় জড়ানো থাকি….

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd