1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
Oplus_0
🖼️ ফটো কার্ড তৈরি করুন
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: ‎খুলনার পাইকগাছায় সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদ উপজেলার গড়ইখালীর শিবসা নদীতে সৌদি আরবের সহায়তায় বাংলাদেশ সরকারের পরিচালিত ভাসমান হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাসমান হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সায়েম, অ্যাডমিন শাহ আলম, প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আক্তার, খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ইউনিয়ন জামায়াতের আমীর কামরুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আনিসুর রহমান।
‎উল্লেখ্য ভাসমান হাসপাতাল টি শিবসা নদীতে অবস্থান করে টানা ৩ মাস উপকূলীয় জনপদ গড়ইখালী ও এর আশেপাশের এলাকার দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। ভাসমান হাসপাতাল চিকিৎসা বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানিয়েছেন এমপি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd