1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ছত্রিশ বছর পর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
জিয়া সাইদ
ব্যাকুল বীক্ষণে
এক একটা মানুষ দেখি
বিবির পুকুর পাড়ে
আরে !
আরে বলে চিৎকার করে উঠি
এমন একটাও মুখ দেখি না
কত মুখ ছিল
মুখস্থ পদ্যের মতো
আশ্চর্য আলোর মতো…
এই যে কবিতা আওড়াতে আওড়াতে
কিছু স্বপ্ন যাচ্ছে
সরব অশ্বিনী কুমার হলের দিকে
আমারো কত বিকেল গেছে
এইভাবে – ব্রতে বাহবায়
কত সন্ধ্যা সন্ধির তরঙ্গে
উপচে উঠেছে
কাকলির মোড়ে
কত গোল গল্পের রাত ছিল
মঞ্চ
মাঠ
‘ অক্ষর’- এর আসর

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd